Header Ads

বিজ্ঞান বিষয়ক কিছু প্রশ্ন দেখেনিন কাজে দিবে আজীবন।অনেকেরই অজানা

পঞ্চম শ্রেণি
বিজ্ঞান
\
\
সংক্ষিপ্ত প্রশ্ন

তৃতীয় অধ্যায়

জীবনের জন্য পানি

১। টুনুর জবাগাছটি পানির সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে? গাছটি এই উপাদান শোষণ করে কোথা থেকে?

উত্তর : মাটি থেকে।

২। সিয়াম প্রচণ্ড গরমে গাছের নিচে বিশ্রাম নেয়। শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সিয়াম কী করবে?

উত্তর : বেশি পরিমাণ পানি পান করবে।

৩। প্রাণীদেহে পানির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পুষ্টি উপাদান শোষণ। এরূপ আরেকটি কাজ লেখো।

উত্তর : দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখা।

৪। আরমান প্রতি বেলায় খাদ্য গ্রহণের পর পানি পান করে। পানি মানবদেহে খাদ্যের কোন কাজে সাহায্য করে?

উত্তর : খাদ্য পরিপাকে।

৫। শিফাত শীতের সকালে ঘাসের ওপর বিন্দু বিন্দু পানির কণা জমে থাকতে দেখল। এগুলো কী নামে পরিচিতি?

উত্তর : শিশির।

৬। রিনা কাচের গ্লাসে বরফ রেখে দেখল পাত্রের বাইরের দিকে বিন্দু বিন্দু পানি জমেছে। কোন প্রক্রিয়ায় এটি হয়ে থাকে?

উত্তর : ঘনীভবন।

৭। পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রে পানি থাকে। এ পানিকে জলীয় বাষ্পে পরিণত করে কোনটি?

উত্তর : সূর্যতাপ।

৮। তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্রিয়াটির নাম কী?

উত্তর : বাষ্পীভবন।

৯। বিজ্ঞান শিক্ষক ক্লাসে বললেন যে পানির তিনটি অবস্থা রয়েছে। এর মধ্যে পানির কঠিন অবস্থা কোনটি?

উত্তর : বরফ।

১০। পানিদূষণের জন্য কতগুলো জিনিসের ব্যবহার দায়ী। এগুলোর একটির নাম লেখো।

উত্তর : কীটনাশক।

১১। অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার কতগুলো উপায় রয়েছে। একটি উপায়ের নাম লেখো।

উত্তর : ছাঁকন।

১২। পানিতে থাকা বালি বা কাদা সরানোর জন্য অনেক সময় কলস বা পাত্র ব্যবহার করা হয়। প্রক্রিয়াটির নাম কী?

উত্তর : থিতানো।

১৩। ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করা যায়। কখন এগুলো ব্যবহার করা হয়?

উত্তর : বন্যার সময়।

১৪। তুলি তার ছোট ভাইকে নিরাপদ পানি পান করার পরামর্শ দিল। তার মতে নিরাপদ পানি কোনটি?

উত্তর : নলকূপের পানি।

১৫। উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে?

উত্তর : মূল বা শিকড়ের মাধ্যমে।

১৬। উদ্ভিদের দেহে শতকরা কতভাগ পানি থাকে?

উত্তর : ৯০ ভাগ।

১৭। মানবদেহে কত ভাগ পানি থাকে?

উত্তর : শতকরা ৬০-৭০ ভাগ।

১৮। খাদ্য পরিপাকে পানি কী হিসেবে কাজ করে?

উত্তর : মাধ্যম হিসেবে।

১৯। ঘনীভবন কাকে বলে?

উত্তর : কোনো পদার্থ বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে।

২০। বাষ্পীভবন কাকে বলে?

উত্তর : কোনো পদার্থ তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে।

২১। বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে তাপ দিলে কী হয়?

উত্তর : জলীয় বাষ্প।

২২। পর্যাপ্ত পরিমাণ তাপ সরিয়ে নিলে পানি কিসে পরিণত হয়?

উত্তর : বরফে।

২৩। বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়?

উত্তর : মাটিতে শোষিত হয়ে ভূগর্ভস্থ পানি হিসাবে জমা থাকে।

২৪। কোন প্রক্রিয়ায় জলীয় বাষ্প মেঘে পরিণত হয়?

উত্তর : ঘনীভবন।

২৫। পানির তিনটি অবস্থা কী কী?

উত্তর : কঠিন, তরল ও বায়বীয়।

No comments

Powered by Blogger.