দুই মাদক ব্যবসায়িকে ইয়াবাসহ গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় আকাশ কর্মকার শুভ (১৯) ও মহারাজ সরদার (২৪) নামে দুই মাদক ব্যবসায়িকে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে পৌর শহরের পাথরঘাটা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আকাশ পৌর শহরের গয়ালীপাড়ার স্বর্ণ ব্যাবসায়ি বিমল কর্মকারের ছেলে ও মহারাজ উপজেলার টিকিকাটা গ্রামের মাহাতাব সরদারের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, পৌর শহরের পাথরঘাটা বাসস্টান্ডে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই শওকত হোসেন, এএসআই আজাদ ও এএসআই তারেকের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়িরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আকাশ ও মহারাজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মহারাজের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments