Header Ads

ফরিদপুরে ওসির বাসায় চুরি

ফরিদপুর শহরে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে । গতকাল শনিবার সকালে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার ওয়াসিত্ব টাওয়ারে চুরির বিষয়টি জানাজানি হয় ।  বৃহস্পতিবার থেকে ওই বাসায় কেউ ছিলেন না । খবর পেয়ে নগরকান্দা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশের দল গিয়ে ঘটনা তদন্ত ও আলামত সংগ্রহ করে । পুলিশ জানায়, ওয়াসিত্ব টাওয়ার এক, দুই ও তিন নামে তিনটি আবাসিক ভবন রয়েছে । এর মধ্যে তিন নম্বর ভবনের সপ্তম তলার এ-সেভেন নম্বরের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে । ওসি সোহেল রানার পরিবার গত ২৭ ডিসেম্বর ওই ফ্ল্যাটে ভাড়া বাসায় ওঠেন । ওসি সোহেল রানা তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গত বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরে বাবার বাড়ি বেড়াতে যান বৃহস্পতিবার থেকেই ঐ ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল । গতকাল সকালে ওসি সোহেল রানা চিকিৎসার উদ্দেশে ভা্রতে রওনা হন । ঐ ভবনের এক নিবাসী জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘড়ের ভিতরে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করা । কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) বেলাল হোসেন বিষয়টিকে সাধারন চুরির ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, কখন এই ঘটনা ঘটেছে, বিষয়টি এখনও জানা যায়নি । কি পরিমান সম্পদ খোয়া গেছে, সেটিও বাসায় কেউ না থাকায় জানা যায়নি । বেলাল হেসেন আরও বলেন, তিন দিন তালা বদ্ধ ছিল ঐ ফ্ল্যাট । তালা ভেঙে চোরেরা মালামাল নিয়ে গেছে । আজ (গত কাল) ৯ টার দিকে এ চুরির ঘটনা জানতে পেরেছে ।

No comments

Powered by Blogger.