Header Ads

পাপিয়ার সাথে সম্পৃক্ত এমন ২৫ থেকে ৩০ জনের নাম এসেছে তদন্তে

আলোচিত পাপিয়ার সাথে সম্পৃক্ত এমন ২৫ থেকে ৩০ জনের নাম এসেছে তদন্তে। জিজ্ঞাসাবাদে পাপিয়া তাদের অনেকের নাম বলেছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের নাম তালিকায় এসেছে বলে খবর পাওয়া যাচ্ছে, তার সব সত্য নয়। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় তারা। পাপিয়ার এই পাপের পেছনে যেসব প্রভাবশালীরা জড়িত তাদের দমন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রেফতারের পর থেকেই পাপিয়াকে নিয়ে বেরিয়ে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ২৫ থেকে ৩০ জনের নাম তদন্তে উঠে এসেছে । ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষের সরবরাহ করা সিসি টিভি ফুটেজ, পাপিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া গোপন ভিডিও থেকেও তাদের বিষয়ে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।
এরমধ্যেই একটি সংক্ষিপ্ত তালিকায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের অন্তত শতাধিক নারী নেত্রীকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এদের মধ্যে বর্তমান ও সাবেক সংসদ সদস্য ছাড়াও ক্ষমতাসীন দলের কয়েকজন নেতানেত্রী রয়েছেন। সময় হলেই তাদের ডেকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বিদেশ যাওয়ার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হবে । ডিবি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের নাম তালিকায় এসেছে তার সবটা সত্য নয়। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে । এদিকে পাপিয়ার এই পাপের পেছনে যে প্রভাবশালীরা জড়িত তাদের দমন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা । অন্যদিকে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক । দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেলে, তাদের বিরুদ্ধে কমিশন আইনে মামলা করা হবে।

1 comment:

  1. According to Stanford Medical, It's in fact the one and ONLY reason this country's women get to live 10 years longer and weigh 42 lbs lighter than we do.

    (And realistically, it has absolutely NOTHING to do with genetics or some secret exercise and EVERYTHING about "HOW" they eat.)

    BTW, What I said is "HOW", not "what"...

    CLICK on this link to see if this easy questionnaire can help you discover your true weight loss potential

    ReplyDelete

Powered by Blogger.