Header Ads

তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন


তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল
নাকি তোমার মন
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল
নাকি তোমার মন

আমি জীবন বেঁধেছি মরন বেঁধেছি
ভালবেসে সারাক্ষণ
ভালবেসে সারাক্ষণ

তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল
নাকি তোমার মন।

তুমি কেনো এত ভয় ভয় কর
আসোনা আমার কাছে
তুমি তো জাননা কত কথা এই
অন্তরে জমা আছে
অন্তরে জমা আছে

সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি
আসি না তোমার কাছে
নিন্দুকেরি কলঙ্ক হায়
পাও যদি তুমি পাছে
পাও যদি তুমি পাছে

আমি তোমারি জন্য সয়ে যাব সব
নিন্দারি দংশন...
নিন্দারি দংশন

তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল
নাকি তোমার মন।

তুমি আর আমি কাহিনী হব
বাংলার ঘরে ঘরে
মিলনে বিরহে পাশাপাশি রব
হাজার বছর ধরে
হাজার বছর ধরে

দুটি হৃদয়ে বয়ে যাবে নদী
কত না উজান ভাটি
আকাশে বাতাসে ধ্বনিত হবে
এই প্রেম চির খাঁটি
এই প্রেম চির খাঁটি

আমি তোমাকে হারালে অবিরাম হবে
দুচোখে বরষন...
দুচোখে বরষন

তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল
নাকি তোমার মন
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল
নাকি তোমার মন

আমি জীবন বেঁধেছি মরন বেঁধেছি
ভালোবেসে সারাহ্মন...
ভালোবেসে সারাহ্মন

তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল
নাকি তোমার মন।

No comments

Powered by Blogger.