কেও একজন লিখেছে।রোমান্টিক গল্প
এই বলা এবং না বলার মধ্যে একটা বিশাল যুদ্ধ হয়,
যার নাম “সময়”। প্রত্যেক ঘটনার সাথে সময়ের টানাপড়েন এবং সময়ের উপহার একই সাথে তৈরী হয়, আজ যা যন্ত্রনা দিলো কাল সে যন্ত্রনাকে মানুষ বদলে নেয় নিজের প্রয়োজনেই, প্রকৃতির নিয়মেই.... তাই মানুষ হিসেবে সবাই নিজেকেই সংযত হতে শেখাও, জীবনের সহজ হিসেবগুলো মেলে ধরো,ভালোবাসার আচরণগুলোকে আয়ত্বে রাখো। যার কষ্ট তার চেয়ে বেশী অন্যজন কখনোই বেশী ধারন করতে পারবেনা । তাই কারো ভালো চাইলে তাকে বুঝে নাও, নিজের কতটুকু ছাড় কে সহ্য করতে পারবে , তা ভেবে কথা বলো, ভাবো।
দিনশেষে প্রত্যেক মানুষ কিন্তু সুখ শান্তির জন্যই অনেক কিছু করে, সেই করাটা কার জন্য ভালো এবং মন্দ সেটা সময়ের উপরেই থাক।ভুলের গল্প থাক, কষ্টের আত্মবিশ্বাসকে একাই সামলে নাও।মানুষ একা চলতে শিখে যায় সংগ্রাম থেকেই। নিজের আয়নায় নিজেকেই দেখা যায়, দেখতে হয়, প্রতিবিম্বটা মনে রাখাটা জরুরী।
নিজেকে সামলে শুধরে চলো , কখনো কোথাও ঠেকলে কি করে নিজেকে বাঁচাবে তা তোমার চেয়ে বেশী কে বুঝবে? একবার ,দুবার ,তিনবার তারপর “আর না” তুমিই তোমাকে বলবে... বিশ্বাস করি। উপদেশে কেউ বিরক্ত হয় ,কেউ কথাটাকে ধারন করে। বলার যা তাতো কোন না কোন ভাবে প্রকাশ করেই যেতে হয়। বাকিটা তো নিজের গভীর উপলব্ধির দায়ভার.....অথবা বিরক্তির উফ্....!
লেখাটা তোমাকে উৎস্বর্গ করলাম
(গুলোমুলো)

No comments